, ,

পাঁচ বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Rahat
প্রকাশিত February 25, 2024, 09:39 AM
পাঁচ বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

 

আবহাওয়া ডেস্ক:

প্রকৃতিতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টিপাতের প্রবণতাও বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, পাঁচ বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হলেও রাতের তাপমাত্রা ২ ডিগ্রির মতো বাড়তে পারে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেয়া আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

তৃতীয় দিনেও প্রায় একই রকম আবহাওয়া থাকার পূর্বাভাস মিলেছে। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শেষের দিকে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।

R/N