, ,

চলতি সপ্তাহে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Rahat
প্রকাশিত March 2, 2024, 09:12 AM
চলতি সপ্তাহে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

 

আবহাওয়া ডেস্ক:

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

 

এতে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

যার প্রভাবে প্রথম দিন (১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকায় বাতাসের গতি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার। সন্ধ্যা ৬টায় রাজধানীতে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩০ শতাংশ।

দ্বিতীয় দিন (২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার আভাসে উল্লেখ করা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তৃতীয় দিন (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা জানিয়ে পূর্বাভাসে বলা হয়, এসময়ের শুরুতে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চলতি সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে।

R/N