সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:20 PM, January 20, 2024
আবহাওয়া ডেস্ক:
ঘন কুয়াশার চাদর ভেদ করে গত দু’দিন ধরে গগন চিরে উঁকি দিচ্ছে সূর্য। এতে শীতের তীব্রতাও কিছুটা কমেছে। সঙ্গে খানিকটা বেড়েছে তাপমাত্রার পারদ। তবে সর্বনিম্ন তাপমাত্রা এখনো বিরাজ করছে এক অঙ্কের ঘরে। আবার মাঘের শীতের মধ্যেই গত ক’দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে বৃষ্টি। সবশেষ গতকাল শুক্রবারও (১৯ জানুয়ারি) নোয়াখালীর হাতিয়ায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর আগে শৈত্যপ্রবাহের দাপটে গত ক’দিন ধরেই উত্তরের জনপদ ছাড়াও সারাদেশে তীব্র শীতে জবুথুবু অবস্থা ছিল। এরমধ্যেই আবার শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়া জানুয়ারির শেষ সপ্তাহে ফের হানা দিতে পারে মৃদু শৈত্যপ্রবাহ।
শনিবার (২০ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি ঢাকায় আজ সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে গত দু’দিনে সূর্য উঁকি দেয়ায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সন্দ্বীপ, সীতাকুণ্ড ছাড়াও ফেনী ও কক্সবাজারে শুক্রবার (১৯ জানুয়ারি) এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া এসব অঞ্চলে শীতের তীব্রতা রয়েছে। আগামী দিনগুলোয় এখন যে কুয়াশা আছে সেটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে। তবে ১১টার পর ঘন কুয়াশা মাঝারি ধরনের কুয়াশায় পরিণত হবে। এছাড়া ২৪ বা ২৫ জানুয়ারির দিকে হালকা বা অতি সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের পর সারাদেশে তাপমাত্রা কমে গিয়ে পুনরায় শীতের তীব্রতা অনুভূত হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এই সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।
শনিবার সকাল ৬টায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ৬-১২ কিলোমিটার। পাশাপাশি এই সময়ে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এই অবস্থায় ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে। এছাড়া আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।
এদিকে, আগামীকাল রোববার (২১ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। আর এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এছাড়া সোমবার (২২ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। আর এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 12
Users Last 7 days : 133
Users Last 30 days : 386
Users This Month : 386
Users This Year : 386প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
